1 Answers

উদ্দীপকে ইঙ্গিতকৃত 'D' সংস্থাটি হলো জাতিসংঘ। • জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্বশান্তি ও সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। উদ্দেশ্যগুলো হলো- ১. শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ২. সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। ৩. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। ৪. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। ৫. আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। ৬. প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি এবং তা সমুন্নত রাখা, এবং ৭. উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। উদ্দীপকেও তেমনি দেখা যাচ্ছে, সামরিক বাহিনীতে কর্মরত জনাব কফিল একটি সংস্থার অধীনে দুই বছর যাবৎ একটি যুদ্ধবিধ্বস্ত দেশে কার্জ করে সেখানে স্থানীয় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। অর্থাৎ এ দ্বারা জাতিসংঘকেই বোঝানো হয়েছে।

অতএব বলা যায় যে, উপরিউক্ত উদ্দেশ্যে 'D' সংস্থাটি তথা জাতিসংঘ গঠিত হয়।

4 views

Related Questions