1 Answers
উদ্দীপকে জনাব আরমান সাহেবের পরিবার গঠনের ভিত্তিতে যৌথ পরিবার।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারের একটি ধরন হলো যৌথ পরিবার। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। যৌথ পরিবার বড় পরিবার। মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি।
উদ্দীপকে দেখা যায়, জনাব আরমান সাহেব জেলা শহরে চাকরি করেন। তার স্ত্রী, পুত্র ও কন্যা গ্রামে তার বাবা-মায়ের সাথে থাকেন, যা যৌথ পরিবারকে নির্দেশ করে। কেননা যৌথ পরিবার বড় পরিবার। আরমান সাহেবের পরিবারে স্ত্রী, পুত্র, কন্যা ছাড়াও মা-বাবা রয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আরমান সাহেবের পরিবার গঠনের ভিত্তিতে যৌথ পরিবার।
4 views
Answered