1 Answers
উদ্দীপকে বর্ণিত রিদম ও রুশোর পরিবারটি একক পরিবার।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার। একক পরিবার মূলত মা-বাবা, ভাই- বোন নিয়ে গঠিত হয়। একক পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন সাধারণত দৃঢ় হয়। সদস্যসংখ্যা কম হওয়ায় তাদের মধ্যে আন্তঃযোগাযোগ যৌথ পরিবারের তুলনায় বেশি হয়। এর ফলে মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজগুলো ভালোভাবে করা যায়, যাতে পরিবার কাঠামো শক্তিশালী হয়।
বর্তমান যুগে একক পরিবারই বেশি জনপ্রিয়।
উদ্দীপকে দেখা যায়, রিদম ও রুশো দুই ভাই। মা-বাবাকে নিয়ে তাদের চার সদস্যের পরিবার। তারা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান করার পাশাপাশি একত্র হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করে। এ বিষয়গুলো একক পরিবারের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রিদম ও রুশোর পরিবারটি একক পরিবার।