1 Answers

উদ্দীপকের সোহেলের পরিবারটি আমার পাঠ্যবইয়ের একক পরিবারের প্রতি ইঙ্গিত করে।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- একক ও যৌথ পরিবার। একক পরিবার মূলত মা-বাবা, ভাইবোন নিয়ে গঠিত হয়। এ ধরনের পরিবার সাধারণত ছোট হয়ে থাকে। সব সমাজেই যৌথ পরিবারের তুলনায় একক পরিবার দিন দিন বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এ ধরনের পরিবারে সদস্য কম থাকে বলে সদস্যদের চাহিদাগুলো পূরণ করা সহজ হয়। আবার একক পরিবারের কিছু সীমাবদ্ধতাও আছে।
উদ্দীপকে দেখা যায়, সোহেল তার মা-বাবার সাথে গ্রামে বাস করত। একসময় চাকরির কারণে সে শহরে চলে যায় এবং বিয়ে করে স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতে থাকে। অর্থাৎ শুধু স্বামী-স্ত্রী নিয়েই তার পরিবারটি গঠিত। অতএব পরিবারের গঠন কাঠামো অনুযায়ী বলা যায়, সোহেলের পরিবার একটি একক পরিবার।

4 views

Related Questions