1 Answers

উদ্দীপকে শাপলা প্যানেলের কার্যক্রম আমার পাঠ্যবইয়ের রাজনৈতিক দলের ধারণাকে ইঙ্গিত করে।

শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত। অধ্যাপক ফাইনার বলেছেন, 'আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন'। একটি রাষ্ট্রে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরনের সরকার ব্যবস্থাই বিদ্যমান থাকুক না কেন, সব ক্ষেত্রেই রাজনৈতিক দলের গুরুত্ব স্বীকৃত। বস্তুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্বাধিক। উদ্দীপকে ইয়ংস্টার ক্লাবের নির্বাচনে অংশ নেওয়া প্যানেলের মধ্যে শাপলা দলের কার্যক্রম নিশ্চিতভাবে রাজনৈতিক দলকেই নির্দেশ করে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি সমস্যা চিহ্নিত করে তার আলোকে প্রতিটি রাজনৈতিক সংগঠন দলীয় নীতিমালা ও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। দলের নীতি ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল সভা-সমিতি, টক শো আয়োজনসহ পত্র-পত্রিকায় মতামত ব্যক্ত করে তাদের নীতি ও কর্মসূচি প্রচার করে এবং জনসমর্থন সৃষ্টি করে। মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল তাদের সমর্থনে ব্যাপক নির্বাচনি প্রচারণা চালায়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করা।

অতএব বলা যায়, শাপলা প্যানেলের কার্যক্রম দ্বারা রাজনৈতিক দলকেই ইঙ্গিত করা হয়েছে।

4 views

Related Questions