1 Answers

দৃশ্যকল্প-১ দ্বারা আমার পাঠ্যবইয়ের পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের ধারণার ইঙ্গিত রয়েছে।

পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। কিন্তু ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসনশোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। সে সময় পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসায় বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক পিছিয়ে ছিল। সে সময় প্রতিরক্ষা, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও বৈষম্য ছিল চরমে। এমতাবস্থায় পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে।

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'X' ও 'Y' এর অঞ্চল দুটির মধ্যেও একই চিত্র দেখতে পাই। যা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের অনুরূপ। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প ১ দ্বারা পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের ধারণার ইঙ্গিত রয়েছে।

4 views

Related Questions