1 Answers
দৃশ্যপট-১-এর ঘটনায় জনাব 'X'-এর কর্মসূচির সাথে আমার পাঠ্যবইয়ের ৬ দফা কর্মসূচির মিল রয়েছে।
ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার ঘটনায়। উদ্দীপকের জনাব 'X' কর্তৃক যে দাবি উপস্থাপিত হয়েছে তা আমাদের ঐতিহাসিক ৬ দফা কর্মসূচিকেই নির্দেশ করে। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরেন। আইয়ুব সরকার একে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' বলে আখ্যায়িত করে এবং বাঙালির ওপর দমনপীড়ন শুরু করে। ৬ দফা কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায় এবং বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। অতএব একবাক্যে বলা যায়, জনাব 'X' এর কর্মসূচি ৬ দফা কর্মসূচির অনুরূপ।