1 Answers

দৃশ্যপট-১-এর সাথে অসহযোগ আন্দোলনের সাদৃশ্য রয়েছে।
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অসহযোগ আন্দোলনের পেছনে বিভিন্ন কারণ ছিল। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো ১৯১৯ সালে সরকারের রাওলাট আইন পাস। এ আইনের মাধ্যমে যেকোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার এবং সাক্ষ্য-প্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেওয়ার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়। এ আইন ভারতের সর্বস্তরের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। রাওলাট আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবের অমৃতসরে এক সভায় জেনারেল ডায়ারের নির্দেশে বহু নিরস্ত্র মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ইতিহাসে এ নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা 'জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড' নামে পরিচিত। এ সব অবস্থার প্রেক্ষিতে গান্ধীজি হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ১৯২৩ সালে অহিংস অসহযোগ আন্দোলনের আহ্বান জানান।
দৃশ্যপট-১-এর 'ক' রাষ্ট্রের শাসকগোষ্ঠী বিনা বিচারে মানুষকে হত্যা করার ক্ষমতা সম্বলিত আইন পাস করে হত্যাযজ্ঞ চালায়। এ আইনের প্রতিবাদে রাষ্ট্রের জনগণ আন্দোলন গড়ে তোলে, যা অসহযোগ আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ এর সাথে অসহযোগ আন্দোলনের মিল রয়েছে।

5 views

Related Questions