1 Answers
রানুর পড়া পত্রিকায় ব্রিটিশ শাসনামলের যে আন্দোলনের প্রতিফলন ঘটেছে তা হলো স্বদেশী আন্দোলন।
বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থি অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই স্বদেশী আন্দোলন বলা হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি দুটি হচ্ছে বয়কট ও স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। পরে বয়কট শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। এভাবে কংগ্রেস নেতারা গ্রামে, গঞ্জে, শহরে প্রকাশ্য সভায় বিলেতি পণ্য পুড়িয়ে ফেলতে এবং দেশি পণ্য ব্যবহারের জন্য উৎসাহিত করেন।
উদ্দীপকের রানু একটি পত্রিকায় গড়ে জানতে পারে একসময় এদেশের মানুষ বিদেশি শাসনের প্রতি এতই ঘৃণা প্রদর্শন করতো যে, তারা বিদেশি পণ্যের পাশাপাশি বিদেশি শিক্ষাও বর্জন করে। এ বিষয়টি উপরে আলোচিত স্বদেশী আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রানুর পড়া পত্রিকায় ব্রিটিশ শাসনামলের স্বদেশী আন্দোলনের প্রতিফলন ঘটেছে।