1 Answers
মানবসমাজে পরিবারের ভূমিকায় পরিধি ব্যাপক এবং এর কার্যাবলি বহুমাত্রিক। সন্তানের ভরণপোষণের সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যের। শিশুকাল হতে শিশু সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস প্রভৃতি পরিবার হতে শিক্ষালাভ করে। পারিবার হলো অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রসখল। পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহেই উৎপাদিত হয়। এজন্য পরিবারকে বলা হয় উৎপাদন ব্যবস্থার প্রধান একক। পরিবার শিশুর অন্যতম শিক্ষাকেন্দ্র। জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষা লাভ করে। মাতাই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। যদিও বর্তমানে শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান; তবুও আচার-ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার-আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিশু পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে। উদ্দীপকে যেসব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলোকে আমরা পরিবারের সাধারণ কার্যাবলি হিসেবে বিবেচনা করতে পারি।