1 Answers

আটককৃত লোকটির তথ্যে পাঠ্যপুস্তকের যে ধারণার প্রতিফলন ঘটেছে তা হলো রাষ্ট্র।

রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে চারটি উপাদান পাওয়া যায়। যথা: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব। উদ্দীপকে আটককৃত লোকটির বর্ণনায়ও এ চারটি উপাদানের উল্লেখ রয়েছে। লোকটি তার দেশটির লোকসংখ্যা ও আয়তন উল্লেখপূর্বক বলেছে, যেখান থেকে সে এসেছে সেই অঞ্চলটি গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হয়; যা দেশের সরকার ব্যবস্থাকে ইঙ্গিত করে। আবার অঞ্চলটির পরিচালনা কমিটি সবকিছুর ওপর কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগের সামর্থ্য রাখে বলা হয়েছে। এটি দেশটির অন্যতম মুখ্য উপাদান সার্বভৌমত্বকে বোঝনো হয়েছে। এসব বৈশিষ্ট্য ও মিল থেকে বোঝা যায়, এখানে রাষ্ট্রের ধারণা প্রতিফলিত হয়েছে। প্রত্যেক মানুষই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ঐ রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। এরিস্টটলের মতে, “স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।" সুতরাং আমরা বলতে পারি, রাষ্ট্র হলো একটি ভূখন্ডভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ওপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে রাষ্ট্রের ধারণারই প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions