1 Answers

উদ্দীপকের লিজার বাসার চারপাশের পরিবেশে পাঠ্যপুস্তকের সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ধারণার প্রতিফলন ঘটেছে।

ভালো-মন্দ, সঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণাই সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের আচার-আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়ের মমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ।

উদ্দীপকে লিজার বাসার চারপাশের লোকদের মাঝে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে বলে এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন কারণে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে থাকে। যেমন- সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলে, আইনের শাসনের দুর্বলতা ও অভাব থাকলে, মানুষের সহনশীলতার অভাব ও ধর্মীয় সহিষ্ণুতার অভাব থাকলে। যেকোনো সমাজের রীতিনীতি, মনোভাব এবং সমাজের অন্যান্য অননুমোদিত ব্যবহারের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়।

4 views

Related Questions