1 Answers
উদ্দীপকে পাঠ্যপুস্তকের যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে প্রায় ১১,০০০-এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ১১টি দেশের জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সেই দেশগুলোতে তথা সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বাংলাদেশ পেয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা সেখানে কেবল গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেইে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। আইভরিকোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে 'বাংলাদেশ সড়ক'।
উদ্দীপকে জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশি সৈন্যদের অবদানের, বিষয়টিই পরিলক্ষিত হয়েছে যা উপরিল্লিখিত আলোচনার দ্বারা আরও সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।