1 Answers

উদ্দীপকে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়েছে। আর এ বৈদেশিক সম্পর্ক সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন একটি দেশ হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে পররাষ্ট্র নীতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি ১৯৭২ সালে দেশে ফিরে আসার পূর্বে ভারত ও ভুটান ছাড়া বাংলাদেশ আর কোনো দেশের স্বীকৃতি পায়নি। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা লাভ জরুরি হয়ে পড়ে। বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মেধা দিয়ে উপলব্ধি করেছেন যে, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে দুটি বিষয়কে গুরুত্ব দিতে হবে- প্রথমত, স্বীকৃতি আদায়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। দ্বিতীয়ত, দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য-সহযোগিতা নিশ্চিত করা।

বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব একটা সহজসাধ্য ছিল না। বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে ১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে।

4 views

Related Questions