1 Answers
উদ্দীপকের প্রবীণ লোকটির কথায় দিন ও রাতের পাঠ্যপুস্তকের আহ্নিক গতি ধারণার প্রতিফলন ঘটেছে।
পৃথিবীতে আহ্নিক গতির ফলে দিনরাত সংঘটিত হয়। পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করছে। এভাবে আবর্তন করতে পৃথিবীর প্রায় ২৪ ঘণ্টা বা ১ দিন সময় লাগে। পৃথিবীর এ গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি (Diurnal Motion) বলে। পৃথিবীর নিজস্ব আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী গোলাকার বলে সূর্যের আলো একই সময়ে ভূপৃষ্ঠের সকল অংশে পড়ে না। আবর্তনের সময় যে অংশে আলো পড়ে সে অংশে দিন এবং যে অংশে অন্ধকার থাকে সে অংশে রাত হয়। এভাবেই দিনরাত হয়ে থাকে। আহ্নিক গতির ফলে সময় গণনা করা যায়। পূর্ণ আবর্তনকে ২৪ ঘণ্টা ধরে সেটা মিনিট ও সেকেন্ডে বিভক্ত করে সময় গণনা করা যায়। আহ্নিক গতির ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার-ভাটা হয়। আহ্নিক গতি সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। উদ্দীপকে প্রবীণ লোকটি মধুকে দিন-রাতের হ্রাসবৃদ্ধির যে কথা বলেছে তা পাঠ্যপুস্তকের আহ্নিক গতি ধারণাটিকেই প্রতিফলিত করে।