1 Answers

উদ্দীপকে আফ্রিকার দেশটিতে মোট জাতীয় উৎপাদন ধারণার প্রতিফলন ঘটেছে।

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির ওপর সে দেশের মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়। তার আর্থিক মূল্যকে ঐ দেশের মোট জাতীয় উৎপাদন বলে। মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়। তার মধ্যে অন্যতম হলো উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবা হিসেবে পরিমাপ করা। যেকোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধু চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে।

উদ্দীপকে আফ্রিকার একটি দেশের ২০০৯ সালের প্রাকৃতিক সম্পদ বা ভূমির ওপর ঐ দেশের মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয়েছে তার আর্থিক মূল্য কত তা বলা আছে। এভাবে কোনো দেশের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমাধি করে ঐ দেশের মোট জাতীয় উৎপাদন বের করা হয়। অতএব বলা যায়, উদ্দীপকে আফ্রিকার দেশটিতেতু  মোট জাতীয় উৎপাদন ধারণার প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions