1 Answers
উদ্দীপকে পাঠ্যবইয়ের সমাজ ধারণার প্রতিফলন ঘটেছে।
সমাজ বলতে এমন এক সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়, যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সামাজিক সম্পর্ক সমাজ সৃষ্টির মূল উপাদান। সে অর্থে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ এবং সে সম্পর্ক বিষয়ে সচেতন মানবগোষ্ঠীই সমাজ। সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে সাদৃশ্য বা সহযোগিতার পাশাপাশি প্রতিযোগিতাও সমান গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের আনোয়ার দীর্ঘ বারো বছর পর জার্মানি থেকে দেশে ফিরে লক্ষ করল, তাদের বাড়ির কাছাকাছি বড় খেলার মাঠটিতে অনেক ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ ও রাস্তা তৈরি হয়েছে। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এখানকার লোকেরা সংঘবদ্ধভাবে বসবাস করে এবং তাদের মধ্যে সামাজিক সম্পর্ক, সহযোগিতা, দ্বন্দ্ব ও প্রতিযোগিতা বিদ্যমান। এ বিষয়গুলো উপরে আলোচিত সমাজের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে পাঠ্যবইয়ের সমাজ ধারণার প্রতিফলন ঘটেছে।