1 Answers

উদ্দীপকে বর্ণিত নেতার দাবিনামায় বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচির প্রতিফলন ঘটেছে।
পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে বাঙালি নানা ধরনের বৈষম্যের শিকার হয়।
মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তান সরকারের চরম অবহেলা, পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। অবশেষে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধীদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু ছয় দফা প্রস্তাব পেশ করেন। যাতে বাঙালির প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসা- বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন ইত্যাদি বিষয়ে দাবি জানানো হয়।
উদ্দীপকে রফিকের দেখা চলচিত্রেও এক আপোসহীন নেতা তার অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষার্থে ব্যবসা-বাণিজ্যি, ব্যাংক, রাষ্ট্রপরিচালনার ক্ষমতাসহ আরও কয়েকটি দাবি উপস্থাপন করেন। তার দাবির মধ্যে বঙ্গবন্ধুর ছয় দফার প্রত্যক্ষ প্রতিফলন লক্ষ করা যায়।

5 views

Related Questions