1 Answers

উদ্দীপকে জনাব রহমানের দাবিনামায় বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচির প্রতিফলন ঘটেছে।

উদ্দীপকের রহমান সাহেব আঞ্চলিক নেতা হিসেবে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করছেন। আঞ্চলিক সরকার অনেক সময় কেন্দ্রের শোষণ-নির্যাতনের শিকার হয়। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সম্পদ, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ করে থাকে, যা আঞ্চলিক উন্নয়ন ও অগ্রগতির পথে বাধার সৃষ্টি করে। এরূপ পরিস্থিতিতে বলিষ্ঠ আঞ্চলিক নেতৃত্ব থাকলে তা প্রতিরোধ করা সম্ভব - হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় আচরণ, শাসন-শোষণ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বাঙালির ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। ১৯৬৬ সালে ঘোষিত এ ৬ দফা দাবি ছিল বাঙালির স্বাধিকার আদায়ের দাবি, আত্মাধিকার প্রতিষ্ঠার দাবি।

5 views

Related Questions