1 Answers
জননেতা চৌধুরী মহিউদ্দিনের কর্মসূচির সাথে ইতিহাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচির মিল রয়েছে।
পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে বাঙালিরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তান সরকারের চরম অবহেলা, পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। অবশেষে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধীদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু ছয় দফা প্রস্তাব পেশ করেন। যাতে বাঙালির প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন ইত্যাদি বিষয়ে দাবি জানানো হয়।
উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, একটি রাষ্ট্রের দুটি অংশ। ক্ষমতাশীল অংশটি শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে অন্য অংশের ওপর সব সময় শাসন, শোষণ ও বৈষম্য চালায়। এই অপশাসনের বিরুদ্ধে শীর্ষ নেতা চৌধুরী মহিউদ্দিন নিজেদের আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য প্রতিবাদ করেন এবং কতগুলো দাবি জানান। যা ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দাবির সাথে সাদৃশ্যপূর্ণ।