উদ্দীপকের নেতার সাথে মিল রয়েছে পাঠ্যপুস্তকের এমন একজন নেতার নেতৃত্বের ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের নেতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের সাদৃশ্য লক্ষ করা যায়।
উদ্দীপকের নেতা একটি শাসনের চব্বিশ বছরের মধ্যে বারো বছর কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধুও পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে বারো বছর কারাগারে কাটিয়েছেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দিদের মধ্যে অন্যতম। কী সংসদ, কী রাজপথ, বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তাঁর কণ্ঠ ছিল সর্বদা সোচ্চার। এক্ষেত্রেও উদ্দীপকের নেতার সাথে মিল লক্ষ করা যায়। ২৫ মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ ১৯৭১ প্রত্যুষে তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ৭ মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। ঐতিহাসিক সেই ভাষণে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। উদ্দীপকে সেই মহান নেতাও ঐতিহাসিক এক ভাষণ দিয়ে তাঁর দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছেন। উল্লিখিত আলোচনা থেকে এটা স্পষ্ট, উদ্দীপকের নেতার সাথে পাঠ্যপুস্তকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের মিল রয়েছে।