1 Answers

উদ্দীপকে উল্লিখিত সরকারের সাথে মুজিবনগর সরকারের মিল লক্ষ করা যায়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। এদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ' বা স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। মুজিবনগরে অর্থাৎ মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তখন থেকে মুজিবনগর বাংলাদেশ সরকারের রাজধানীতে পরিণত হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত মুজিবনগরই অস্থায়ী সরকারের রাজধানী ছিল। বাঙালি কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেন। বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশন সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের সাথে পাঠ্যপুস্তকের মুজিবনগর সরকারের মিল রয়েছে।

5 views

Related Questions