1 Answers
জনাব মাহমুদের মধ্যে ইতিহাসের মহান মনীষী হাজী শরীয়তউল্লাহর চরিত্রের প্রতিফলন ঘটেছে।
ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করে ইসলাম ধর্মের ওপর অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। তাদের মধ্যে বিভিন্ন অনৈসলামিক রীতি-নীতি, কুসংস্কার ও অনাচার দূর করতে হাজী শরীয়তউল্লাহ দুঢ়প্রতিজ্ঞ হন। এ উদ্দেশ্যে তিনি উনিশ শতকের প্রথমার্ধে ধর্মীয়- সামাজিক সংস্কারে মনোনিবেশ করেন।
উদ্দীপকের জনাব মাহমুদ বিদেশে গিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষা লাভ করে গ্রামে ফিরে আসেন। তিনি লক্ষ করেন, সেখানকার লোকজন বিভিন্ন কুসংস্কারে লিপ্ত। এসব দেখে তিনি সবাইকে আল্লাহর নির্দেশ মেনে চলতে বলেন। জনাব মাহমুদের এমন কর্মকাণ্ড পূর্বে আলোচিত মনীষী হাজী শরীয়তউল্লাহর কর্মকাণ্ডের অনুরূপ। তাই বলা যায়, জনাব মাহমুদের মধ্যে ইতিহাসের মহান ব্যক্তিত্ব হাজী শরীয়তউল্লাহর চরিত্রের প্রতিফলন ঘটেছে।