1 Answers

উদ্দীপকের আনিছ সাহেবের কর্মকান্ডে বাংলার ইতিহাসের সংগ্রামী নেতা শহিদ তিতুমিরের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।
উনিশ শতকে বাংলার মুসলমান সমাজে কয়েকটি ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এর একটি ছিল মির নিসার আলী ওরফে তিতুমিরের ওয়াহাবি বা তারিখ-ই-মুহাম্মদিয়া আন্দোলন। তিতুমির উত্তর ভারতের ধর্মীয় নেতা সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন। তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান, কৃষক, তাঁতি সাড়া দিলে জমিদাররা মুসলমান প্রজাদের সঙ্গে নির্যাতনমূলক আচরণ শুরু করে। তিতুমির ইংরেজ শাসকদের কাছে সুবিচার চেয়ে ব্যর্থ হলে সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। তার ধর্ম সংস্কার আন্দোলন এক পর্যায়ে এক ব্যাপক কৃষক আন্দোলনে রূপ নেয়। তিতুমির ১৮৩১ সালে পশ্চিমবঙ্গের নারিকেলবাড়িয়ায় এক বাঁশের কেল্লা গড়ে শক্ত ঘাঁটি স্থাপন করেন। সে বছরই তিতুমিরের বাহিনী ও ইংরেজদের সাথে যুদ্ধ হয়। ইংরেজদের কামানের গোলায় বাঁশের কেল্লা ভেঙে পড়ে। তিতুমির বীরত্বের সঙ্গে লড়াই করে পরাজিত ও নিহত হন।
উদ্দীপকে দেখা যায়, তুলশীপুর অঞ্চলের সাধারণ মানুষ ভূস্বামী ও বিদেশি বেনিয়া গোষ্ঠীর দ্বারা নির্যাতিত। তাদের এ নির্যাতনরোধে আনিছ সাহেব একটি সংঘ গঠন করলে সেখানে সাধারণ মানুষ যোগ দেয়। আনিছ সাহেবের এ সংঘ যুদ্ধে অবতীর্ণ হয়ে বেনিয়া গোষ্ঠীর কাছে পরাজিত হয়। আনিছ সাহেবের এমন কর্মকান্ডের সাথে উপরে আলোচিত শহিদ তিতুমিরের কর্মকান্ড সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বাংলার মহান সংগ্রামী নেতা তিতুমিরের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions