1 Answers

উদ্দীপকের সমরজিৎ ভৌমিকের কর্মকাণ্ডে ইতিহাসের সেন রাজা লক্ষণ সেনের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে।

বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন ৬০ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তিনি সুদক্ষ যোদ্ধা ছিলেন এবং রণক্ষেত্রে নৈপুণ্যের পরিচয় দেন। প্রাগ- জ্যোতিষ, গৌড়, কলিঙ্গ, মগধ, প্রভৃতি অঞ্চল তিনি সেন সাম্রাজ্যভুক্ত করেন। তিনি নিজে সুপণ্ডিত ও বিদ্যোৎসাহী ছিলেন। পিতার অসমাপ্ত গ্রন্থ 'অদ্ভুতসাগর' তিনিই সমাপ্ত করেন। তার রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল।

উদ্দীপকে লক্ষণীয় যে, সমরজিৎ ভৌমিক তার বাবার বিশাল কোম্পানি দক্ষতার সাথে পরিচালনা করেন। তিনি জ্ঞানী ছিলেন এবং জ্ঞানী পণ্ডিতদের সমাদর করতেন। তার বার্ধক্যজনিত দুর্বলতার সুযোগে মনসুর আলী ভৌমিক প্রাইভেট লিমিটেড দখল করে নেন। অনুরূপভাবে লক্ষণ সেনও তার পিতার সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন। ধোয়ী, শরণ, জয়দেব, উমাপতিধর প্রমুখ কবিগণ তার সভা অলঙ্কৃত করেছিলেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ-বিগ্রহ পরিচালনা, বার্ধক্যজনিত দুর্বলতা ও অন্যান্য কারণে তিনি শেষ বয়সে গঙ্গাতীরে তার দ্বিতীয় রাজধানী নবদ্বীপ বা নদীয়ায় বসবাস শুরু করেন। তেরো শতকের প্রথম দিকে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি নদীয়া আক্রমণ করে দখল করে নেন। যার মাধ্যমে বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, সমরজিৎ ভৌমিকের কর্মকাণ্ডে সেন রাজা লক্ষণ সেনের কর্মকাণ্ডই প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions