1 Answers
উদ্দীপকের হাফেজ সাহেবের কর্মকাণ্ড হাজী শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনকে ইঙ্গিত করে।
ইসলাম ধর্মকে কুসংস্কার ও অনৈসলামিক রীতিনীতি থেকে মুক্ত করাই ছিল ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য। মক্কা থেকে দেশে ফিরে হাজী শরীয়তউল্লাহ বুঝতে পারেন যে, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। মুসলমানদের মধ্যে অনৈসলামিক আচার-আচরণ, অনুষ্ঠান, অনাচার প্রবেশ করেছে। ইসলাম ধর্মকে এসব অনাচারমুক্ত করাই ছিল ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য। তার মৃত্যুর পর তার পুত্র মুহসিন উদ্দিন দুদু মিয়া দায়িত্ব গ্রহণ করেন। তিনি আন্দোলনকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপ দেন। এমনকি তিনি গ্রামাঞ্চলে স্বাধীন সরকারও গঠন করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর ফরায়েজি আন্দোলন স্তিমিত হয়ে যায়।
উদ্দীপকের হাফেজ সাহেব ইসলামের কর্তব্য কর্মকে প্রাধান্য দিয়ে আন্দোলন শুরু করেন। যা ধর্মীয় থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় এবং উত্তরসূরী না থাকায় তার মৃত্যুর পর আন্দোলন বন্ধ হয়ে যায়। যেমনটা হাজী শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের ক্ষেত্রেও ঘটেছিল।