উদ্দীপকে প্রথমত রহমান সাহেবের দেখা ঘটনাটি কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে প্রথমত রহমান সাহেবের দেখা ঘটনাটি কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে।
কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। সামাজিক সুষ্ঠু পরিবেশ ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির সাথে জড়িত হয়ে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। শিশু-কিশোররা কাউকে পরোয়া না করা, বিচক্ষণতার অভাব, উদ্যম, শারীরিক শক্তি এবং টিকে থাকার ক্ষমতা, দুঃসাহসিক প্রকৃতি প্রভৃতি কারণে কিশোর অপরাধ ও বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। উদ্দীপকের জনাব রহমান তার নাতিকে নিয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তার মোড়ে স্কুল ড্রেস পরা কিছু ছাত্রকে ধুমপান করতে দেখেন। এক পর্যায়ে তারা মারামারি শুরু করলে তিনি তাদের থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। তারা জনাব রহমানের সাথে দুর্ব্যবহার করে। যা দ্বারা সহজেই অনুমেয় হয় এ সকল স্কুল পালানো কিশোররা বেপরোয়া ও উচ্ছৃঙ্খল হয়ে কিশোর অপরাধে জড়িয়ে পড়েছে।
অতএব বলা যায় যে, উদ্দীপকে প্রথমত রহমান সাহেবের দেখা ঘটনাটি কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে।