1 Answers
আলভীর দেখা উদ্দীপকের প্রথম সংবাদটি নারীর প্রতি সহিংসতার সামাজিক সমস্যাটিকে নির্দেশ করে।
সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধামূলক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। নানাবিধ সামাজিক সমস্যার মধ্যে নারীর প্রতি সহিংসতা অন্যতম। উদ্দীপকের আলভী যে সংবাদটা দেখল তাতে দেখা যায়, গৃহকত্রী দ্বারা গৃহপরিচারিকা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে। এটি নারীর প্রতি সহিংসতারই দৃষ্টান্ত। পুরুষ বা নারী কর্তৃক যেকোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় সেটাই হলো নারীর প্রতি সহিংসতা। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এ নির্যাতন চালানো হয়। নারীর প্রতি সহিংসতার নানা প্রকৃতি রয়েছে। যৌতুক সম্পর্কিত নির্যাতন, শিক্ষা ও সম্পত্তির অধিকারের বঞ্চনা, অত্যধিক কাজের বোঝা চাপানো, যৌনপীড়ন প্রভৃতি। সমাজে নারীর প্রতি সহিংসতার বহুকারণ রয়েছে। এর মধ্যে দারিদ্র্য একটি গুরুত্বপূর্ণ কারণ। দারিদ্র্য মোচনে অনেক নারী কাজের সন্ধানে শহরে আসে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা সহিংসতার শিকার হয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের গৃহপরিচারিকার করুণ পরিণতি এ সামাজিক সমস্যারই বাস্তব উদাহরণ।