1 Answers
হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত দুর্নীতি প্রতিরোধে ডাক্তার সাহেবের গৃহীত পদক্ষেপ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
উদ্দীপকে উল্লিখিত লোকটির কর্মকান্ড দুর্নীতি নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করছে।
ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতিবহির্ভূত বা জনস্বার্থবিরোধী কাজই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের দায়িত্বের অপব্যবহারকে বোঝায়। উদ্দীপকে রাহাত সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে জনৈক ব্যক্তি তাকে টাকার বিনিময়ে ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে। তার এ ধরনের কাজ দুর্নীতির পর্যায়ভুক্ত। আর দুর্নীতির বিরুদ্ধে উদ্দীপকে ডাক্তার সাহেব উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন। সমাজজীবনে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। তাই দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যাপক গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন। সমাজের সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হলে দুর্নীতি নির্মূল করা যায়। দুর্নীতিবাজ, নকলবাজ, প্রতারক ও মুখোশধারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনলে দুর্নীতি উচ্ছেদ সহজতর হবে। এছাড়াও পারিবারিক ও সামাজিক মূল্যবাধের বিকাশ ঘটলে সমাজ থেকে দুর্নীতির অবসান ঘটবে বলে আমি মনে করি।