রাজিয়ার লক্ষ্য অর্জনের জন্যে গৃহীত মধ্যবর্তীকালীন লক্ষ্য কি যথার্থ? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রাজিয়ার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে। এটা তার দীর্ঘমেয়াদি লক্ষ্য।
লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো লক্ষ্য বিরাজ করে। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা নির্ধারণ করে দেয়, ফলে আমরা সে অনুযায়ী এগিয়ে যাই।
রাজিয়া তার এ লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে মধ্যবর্তী লক্ষ্য নির্ধারণ করে। আর এ মধ্যবর্তী লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে তাৎক্ষণিক যে লক্ষ্যগুলো আছে সে তা সম্পন্ন করছে। যেমন- সে বিজ্ঞান বিভাগে পড়ছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে পারে এজন্য সে নিজেকে সেভাবে প্রস্তুত করছে। যা তার দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ।
যেকোনো লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে এর নির্দিষ্ট একটি পরিধি থাকতে হবে। কারণ কাম্য লক্ষ্যটি যদি ব্যবস্থাপকের কাছে সুস্পষ্টই না হয়, তাহলে তা অর্জন সম্ভব নয়। কেননা নির্দিষ্ট লক্ষ্য ব্যবস্থাপনাকে সহজতর করে এবং তা সাফল্যের সাথে কার্যকর করতে সাহায্য করে। সুতরাং বলা যায়, রাজিয়ার লক্ষ্য অর্জনের জন্য গৃহীত মধ্যবর্তীকালীন লক্ষ্যগুলো যথার্থ।