মি. জন ও জাহিদ হাসানের সন্তানদের নাগরিকতা অর্জনের পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মি. জন অনুমোদনসূত্রে এবং জাহিদ হাসানের সন্তানেরা জন্মস্থান নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জন করেছেন।
নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যেমন- জন্মসূত্র ও অনুমোদনসূত্র। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতির মধ্যে জন্মস্থাননীতি একটি। এ নীতি অনুযায়ী বাবা-মা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সে সেই দেশেরই নাগরিকতা লাভ করবে। আর কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়। শর্তগুলো হলো- সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি কেনা, দীর্ঘদিন বসবাস করা ইত্যাদি। কোনো ব্যক্তি এগুলোর মধ্যে এক বা একাধিক শর্ত পূরণ করলে সে নাগরিকতার জন্য আবেদন করার মাধ্যমে অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন করতে পারে।
উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের নাগরিক জাহিদ হাসানের সন্তানেরা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তাই তার সন্তানরা জন্মস্থান নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছে। অপরদিকে, ব্রিটেনের নাগরিক মি. জন ব্যবসার জন্য বাংলাদেশে অনেক টাকা বিনিয়োগ করেন। বাংলাদেশ সরকারের কাছে নাগরিকতার জন্য আবেদন করলে সরকার তাকে নাগরিকতা প্রদান করে। অর্থাৎ, মি. জন অনুমোদনসূত্রে বাংলাদেশের নাগরিকতা অর্জন করেন।
পরিশেষে বলা যায়, নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি ও অনুমোদনসূত্র দুটি আলাদা পদ্ধতি। উদ্দীপকের জাহিদ হাসানের সন্তান জন্মস্থান নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মি. জন অনুমোদন সূত্রে বাংলাদেশের নাগরিকতা অর্জন করেছেন।