1 Answers
তুবা তার জন্মদিনের অনুষ্ঠানে মাকে বুফে পদ্ধতিতে খাবার পরিবেশনের পরামর্শ দেয়, যার যথেষ্ট সুবিধা রয়েছে।
কোনো উৎসবে যদি অতিথির সংখ্যা বেশি হয় এবং জায়গা কম থাকে আবার যদি কোনো বিশেষ অতিথি না থাকে তাহলে বু-ফে পদ্ধতির মাধ্যমে খাবার পরিবেশন করা যায়। এ ব্যবস্থায় অল্প জায়গায় অনেক অতিথি আপ্যায়ন করা যায়। অতিথিরা স্বাধীনভাবে স্থান পছন্দ করে বসতে পারে। অতিথিরা খাবার গ্রহণের সময় গল্প-গুজব করতে পারে যার মাধ্যমে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়। বুফে রীতিতে সকল মেনু টেবিলে রাখা হয় বলে অতিথিরা পছন্দমতো খাবার গ্রহণ করতে পারে।
তুবা জন্মদিনের অনুষ্ঠানে তার মাকে বুফে রীতিতে খাবার পরিবেশন করতে পরামর্শ দেয়; কারণ এ রীতি অনুসরণ করলে অতিথিদের সমাগম বেশি হওয়া সত্ত্বেও স্বল্প স্থানের মধ্যেই সবাই স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারবে। সুতরাং, এসব কারণে বুফে রীতিতে খাবার পরিবেশন অনেক সুবিধাজনক।