1 Answers

উদ্দীপকের রিমা ছোটবেলা থেকেই রক্তশূন্যতায় ভুগছে। তার এই রোগের কারণে ডাক্তার লৌহসমৃদ্ধ খাবার খাওয়াতে নিষেধ করেছেন।
সুতরাং রিমা থ্যালাসেমিয়া নামক বংশগত রোগে আক্রান্ত। থ্যালাসেমিয়া হলো লোহিত রক্তকনিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ।
লোহিতা রক্তকণিকা α গ্লোবিউলিন এবং β গ্লোবিউলিন নামক দুটি প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন দুটির যে কোনো একটির জিন নষ্ট হলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। জিন প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুভাবে দেখা হয়, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরেই জটিল রক্তশূন্যতায় ভোগে। কিন্তু থ্যালাসোমিয়া মাইনর আক্রান্ত শিশুরা কোনো উপসর্গ দেখায় না। অর্থাৎ রিমা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত। তার লৌহসমৃদ্ধ ফল বা ওষুধ খাওয়া নিষেধ। কারণ লৌহ শরীরে জমে বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করবে। এছাড়া তার যকৃত নষ্ট হলে জন্ডিস, অগ্ন্যাশয় নষ্ট হলে ডায়াবেটিস ইত্যাদি প্রকার রোগ ও লক্ষণ দেখা দিবে। তাছাড়া থ্যালাসেমিয়া রোগীর ৩০ বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম।
অতএব উপরের আলোচনার আলোকে বলা যায়, রিমার সুস্থ থাকার সম্ভাবনা খুবই কম, এমনকি সে মৃত্যু ঝুঁকিতেও রয়েছে।

4 views

Related Questions