1 Answers
উদ্দীপকের তন্ময়ের 'সুস্থ দেহ সুস্থ মন' উপলব্ধিটি যুক্তিসঙ্গত এবং সঠিক।
দেহ সুস্থ না থাকলে মনও ভালো থাকে না। সাধনার জন্য সুস্থ দেহ ও সুস্থ মন দুটিই অত্যন্ত প্রয়োজন। উদ্দীপকেও এ কথাটি বলা হয়েছে। মোক্ষলাভের জন্য প্রথমে প্রয়োজন আত্মোপলব্ধি। আর এর জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন। এজন্য শরীর ও মনকে সাধনার উপযোগী করতে হয়। তাই শরীর সুগঠিত, সুস্থ ও মনকে নিরুদ্বেগ রাখার জন্য যোগসাধনা করতে হয়। দেহ যদি অসুস্থ থাকে তবে আমাদের মনও ভালো থাকে না। তখন আমরা কোনো কাজেই মনোনিবেশ করতে পারি না। তাই আমাদেরকে আগে দেহকে সুস্থ রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। অন্যথায় আমরা কোনো কাজেই মনোযোগ দিতে পারব না। এজন্যই আমাদের প্রথমে নিজ দেহকে সুস্থ রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। তবেই আমাদের মন ভালো থাকবে এবং আমরা সকল কাজ করতে পারব। সুস্থ দেহ ও সুস্থ মনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করেই প্রশ্নের উক্তিটি করা হয়েছে।