1 Answers

প্রশ্নোক্ত বাক্যদ্বয় মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের অমর বাণী যেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্ম সাধনার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছেন। তাঁর সাধন-দর্শনের কথা চারদিকে সকলেই জানত। তিনি ধর্মীয় সম্প্রীতিতে গভীর বিশ্বাসী ছিলেন। আমাদের জীবন পরিচালনার জন্য তিনি বেশকিছু মূল্যবান উপদেশ প্রদান করেছেন। উদ্দীপকে তাঁর কতিপয় উপদেশকেই উপস্থাপন করা হয়েছে। প্রশ্নোক্ত মন্তব্যে শ্রীরামকৃষ্ণের যে দুটি উপদেশকে তুলে ধরা হয়েছে সেগুলো হলো- "এই সংসার বালিতে চিনিতে মেশানো" এবং "জলে নৌকা থাকে ক্ষতি নেই কিন্তু নৌকার ভিতরে যেন জল না ঢোকে"। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের পিঁপড়ার মতো সংসারে থাকার নির্দেশ দিয়েছেন। আমাদের এ সংসার একটা, মায়া। এখানে নিত্য-অনিত্য মিশে আছে। বালিতে-চিনিতে মেশানো এ সংসারে পিপড়ার মতো থেকে কেবল চিনিটুকুই নিতে বলেছেন তিনি। অর্থাৎ সংসার থেকে ভালো দিকগুলো অর্জন করে খারাপ দিকগুলো বর্জন করতে হবে এবং যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই নিতে হবে। তিনি আরও বলেছেন- জলে নৌকা থাকে ক্ষতি নেই। কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে। তাহলে নৌকা ডুবে যাবে। এর দ্বারা বোঝায় যে, আমাদের অন্তরাত্মার মধ্যে যেন কোনো ধরনের নেতিবাচক বিষয় ঠাঁই না পায়। আমরা যেন সব ধরনের খারাপ বিষয় থেকে আমাদের আত্মাকে রক্ষা করতে পারি। আত্মা কলুষিত হলে আমরা অধঃপতনের দিকে যাব এবং আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। এ দুটি উপদেশের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব আমাদের সামনে জীবনের সত্য উন্মোচনেরই প্রয়াস চালিয়েছেন।

6 views

Related Questions