1 Answers
আলোচ্য উদ্দীপকে মাধবী গরিব কৃষক নারায়ণের বিপদে পাশে দাঁড়ায়। কিছু উচ্ছৃঙ্খল যুবক তার ধান কেটে নিয়ে যাওয়ায় তার যে ক্ষতি হয়েছিল যুবকদের শাস্তি ও জরিমানার মাধ্যমে সে ক্ষতিপূরণ আদায় করতে সহযোগিতা করে। সুষ্ঠু বিচার পেয়ে নারায়ণ মাধবীকে বলে ওঠে মা, তুমি যেন সাক্ষাৎ মা কালী। অর্থাৎ, মা কালী সমাজে ন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করে, ভক্তদের মঙ্গল সাধন করেন। মা কালী অন্যায়ের কাছে কঠোর, সহজের কাছে কোমল। অন্যায়কারীর কাছে তিনি ভয়ঙ্করী, আবার ভক্তের কাছে স্নেহময়ী জননী। পৃথিবীর যা কিছু অন্যায়, অশুভ ও অত্যাচারী দেবী কালী সেসব দূর করার জন্য অশুভ শক্তিকে ধ্বংস করেন। ঠিক মা কালীর মতো মাধবী সমাজের সকল অন্যায়, অত্যাচার, অশুভ শক্তিকে কঠোর হস্তে দমন করে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। দুর্বল অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই বৃদ্ধ নারায়ণ মাধবীর মধ্যে মা কালীর প্রতিচ্ছবি দেখতে পেয়ে উক্ত উক্তিটি করেন।