1 Answers

উদ্দীপকের শেষ উক্তিতে স্নায়ুকোষ সম্পর্ক বলা হয়েছে যে, এর গঠন, আকৃতি ও কার্যকারিতায় সাধারণ কোষ থেকে আলাদা। আলাদা বা ভিন্নতার যুক্তিতে কোষটির তাৎপর্য নিচে তুলে ধরা হলো-

  • স্নায়ুকোষটি দেখতে লম্বাটে। কিন্তু সাধারণ প্রাণিকোষ দেখতে গোলাকার বা ডিম্বাকার।
  • স্নায়ুকোষটি প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা- কোষদেহ ও প্রলম্বিত অংশ। কিন্তু সাধারণ কোষকে আলাদা কোন অংশে বিভক্ত করা যায় না এবং এখানে কোষদেহ বা প্রলম্বিত অংশ বলে কিছু থাকে না।
  • উদ্দীপকের কোষটির কোষদেহের সাইটোপ্লাজমে নিসলকণা, নিউরোফাইব্রিল তত্ত্ব, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, আন্তঃপ্লাজমিক রেটিকুলাম থাকে কিন্তু সাধারণ কোষে নিসলকণা ও নিউরোফাইব্রিল তন্তু থাকে না।
  • স্নায়ুকোষের কোষদেহের বাইরে চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র সুতার ন্যায় শাখা বিশিষ্ট অঙ্গ থাকে, যাকে ডেনড্রাইট বলে। সাধারণ কোষে ডেনড্রাইট অনুপস্থিত।
  • স্নায়ুকোষের কোষদেহ থেকে বেশ লম্বা শাখাহীন অ্যাক্সন তৈরি হয় যা সাধারণ কোষে থাকে না।
  • স্নায়ুকোষের অ্যাক্সনে র‍্যানভিয়ারের পর্ব থাকে, 'কিন্তু সাধারণ কোষে র‍্যানভিয়ারের পর্ব সম্পূর্ণরূপে অনুপস্থিত।
  • স্নায়ুকোষ দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। কিন্তু সাধারণ কোষ এ ধরনের কাজে কোনো ভূমিকা রাখে না।
    সুতরাং উল্লিখিত যুক্তিগুলো প্রমাণ করে উদ্দীপকের কোষটির গঠন প্রকৃতি একটি সাধারণ কোষ অপেক্ষা ভিন্নতর।
6 views

Related Questions