1 Answers

উদ্দীপকের শেষের লাইনে 'অণুটির' অর্থাৎ DNA অণুটির বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাবৃদ্ধির কথা বলা হয়েছে। বিশেষ প্রক্রিয়া বলতে এখানে অর্ধ-রক্ষণশীল পদ্ধতির কথা ইঙ্গিত করা হয়েছে। DNA সংখ্যাবৃদ্ধির এই অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে DNA সূত্র দু'টির হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে। পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে নতুন DNA অণুর সৃষ্টি হয়। একটি পুরাতন মাতৃ সূত্রক এবং একটি নতুন সৃষ্ট সূত্রকের সমন্বয়ে গঠিত বলে একে অর্ধ- রক্ষণশীল পদ্ধতি বলে। DNA অণুর সংখ্যাবৃদ্ধির এই অর্ধ-রক্ষণশীল পদ্ধতিটি একটি বিশেষ ধরনের প্রক্রিয়াও বটে। সুতরাং, উদ্দীপকের শেষের লাইনটি তাৎপর্যপূর্ণ ।

5 views

Related Questions