1 Answers

উদ্দীপকের তাৎপর্য নিচে বিশ্লেষণ করা হলো- 

অনেক কষ্ট আছে যা মানুষ সৃষ্টি করে। মানুষের অবহেলা, অজ্ঞানতা, স্বার্থপরতা, অতিরিক্ত চাহিদা, নানা রকমের পাপের কারণে এ কষ্টের সৃষ্টি হয়। মনুষ্যসৃষ্ট কষ্ট অন্যজনকে কষ্ট দেয়, অন্যজনের জীবনে নেমে আসে অন্ধকার। মনুষ্যসৃষ্ট কষ্ট সাধারণত মানুষের খামখেয়ালি ও স্বার্থপরতার জন্য হয়।

উদ্দীপকে উল্লিখিত রমনি সমাজপতির স্বার্থপরতার শিকার। সমাজপতির লোভের কারণে সে সব সম্পত্তি হারিয়েছে। সে এখন নিঃস্ব ও দরিদ্র। উদ্দীপকের তাৎপর্য হলো মনুষ্যসৃষ্ট কষ্ট আমাদের আশপাশের মানুষকে কষ্ট দেয়। 

মূলকথা: মানুষ মানুষকে কষ্ট দেয়।

5 views

Related Questions