1 Answers

উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটি হলো- বৃদ্ধ অকেজো রোগীকে সুস্থ থাকার জন্য এক ধরনের মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করতে হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

বৃদ্ধ সম্পূর্ণ অকেজো বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে 'ডায়ালাইসিস মেশিনের' সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এ মেশিনটির ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সাথে ও অন্য প্রান্ত ঐ হাতের কব্জির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক এসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেনঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়।

সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, রক্ত পরিশোধনে বৃদ্ধ অকার্যকর হলে রোগীকে সুস্থ রাখতে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে রক্ত পরিশোধন করতে হয়।

5 views

Related Questions