1 Answers

মহামানব শ্রীকৃষ্ণের জীবনদর্শন আসাদের জীবনের চলার পথের পাথেয়।

শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবানের সমস্ত ঐশ্বর্য তার মধ্যে বিদ্যমান ছিল। পৃথিবীতে অবতরণ করার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে বলেছেন, জগতে ধর্মের গ্লানি হলে, অধর্ম হলে তখন দুর্জনদের বিনাশ করার জন্য এবং তার মাধ্যমে ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি অবতাররূপে জন্মগ্রহণ করেন। তিনি জগতে শান্তি স্থাপন করেন। তিনি জগতের সকল শোক দুঃখ, কষ্ট ও প্রশান্তি দূর করেন। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধনরা খুবই অত্যাচারী হয়ে উঠেছিলেন। এদের অত্যাচারে মানুষের খুবই কষ্ট হচ্ছিল। শ্রীকৃষ্ণ এদের বিনাশ করে জগতে শান্তি স্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণ ন্যায় পরায়ণতার শিক্ষা দিয়েছেন। দুষ্টের কাছে তিনি ভয়ঙ্কর। সজ্জনের কাছে তিনি শান্তির সৌম্য কান্তিধারী আর ভক্তের নিকট তিনি ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ জগতের সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে জগতে শান্তি স্থাপন করেছেন। ধর্মকে রক্ষা করেছেন।

সুতরাং সর্বশেষ বলা যায় যে, শ্রীকৃষ্ণের জীবন দর্শন আসাদের জীবনের চলার পথের পাথেয়।

4 views

Related Questions