1 Answers
দুর্ঘটনা কবলিত ছেলেটির মা করুণাময়ী তন্ময়কে আশীর্বাদ করে বলেছিলেন, "জীবসেবাই হোক তোমার জীবনের পাথেয়।” কারণ মা করুণাময়ী জানতেন যে জীবের সেবা করা হিন্দুধর্মের প্রধান অঙ্গ। আর এজন্যই বলা হয়, 'যত্র জীবঃ তত্র শিবঃ'। অর্থাৎ যেখানে জীব সেখানেই শিব, মানে ঈশ্বর। তাই হিন্দুধর্মে জীবকে ভালোবেসে ঈশ্বর বা ব্রহ্মজ্ঞানে সেবা করতে বলা হয়েছে। কারণ জীবসেবার মাধ্যমে মূলত ঈশ্বরেরই সেবা করা হয়।
ঈশ্বর জ্ঞানে জীবসেবা হিন্দুধর্মের একটি নৈতিক শিক্ষা এবং অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আর এজন্যই জীবসেবাই হওয়া উচিত আমাদের জীবনের পাথেয় বা একমাত্র অবলম্বন।
5 views
Answered