1 Answers

মনিরার উল্লিখিত লক্ষণে ডাক্তার বললেন তার রিবোফ্লাভিনের অভাব দেখা দিয়েছে।

রিবোফ্লাভিন বা ভিটামিন বি হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। এটি তাপ সহ্য করতে পারে, তাই রান্নায় এর পুষ্টিগুণ নষ্ট হয় না। আর এই রিবোফ্লাভিন আমাদের দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন-

১. এর প্রধান কাজ হলো অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড ও কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি মুক্ত করতে এবং সেই শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে।

২. ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করে এবং মিউকাস মেমব্রেনকে সুস্থ রাখে। 

৩. স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্যে এই ভিটামিন প্রয়োজন। 

৪. সুষ্ঠু পরিপাক ক্রিয়ার জন্যে এই ভিটামিন প্রয়োজন। শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্যে ভিটামিন বি বা রিবোফ্লাভিন আমাদের দেহে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।

4 views

Related Questions