1 Answers
মনিরার মধ্যে রিবোফ্লাভিনের অভাব দেখা দিয়েছে। রিবোফ্লাভিনের অভাবে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়, চোখ জ্বালা করে, চোখে ছানি পড়ে ও দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়।
মনিরার ঠোঁটের কোণায় সাদা বর্ণ দেখা দিয়েছে, জিহ্বা ফুলে গেছে। অকালে চুল পড়ে যাচ্ছে। এই সমস্ত লক্ষণ দেখে বোঝা যায় মনিরার মধ্যে ভিটামিন বি, বা রিবোফ্লাভিনের অভাব দেখা দিয়েছে। মনিরা নিয়মিত চুলের পরিচর্যা করার পরও অকালে চুল পড়ে যাচ্ছে। আবার ঠোঁটের কোণায় সাদা বর্ণ দেখা দিয়েছে অর্থাৎ ঘা হয়েছে। যাকে অ্যাংগুলার স্টমাটাইটিস বলে। ভিটামিন বি২ এর অভাবে মুখ ও জিহ্বা মেজেন্টা বর্ণ ধারণ করে। এই অবস্থাকে গ্লসাইটিস বলে। ভিটামিন বি২ বা রিবোফ্লাভিনের অভাবে মনিরার মধ্যে উপরিউক্ত রোগ দেখা দিয়েছে।
4 views
Answered