1 Answers

অর্থদশীর মধ্যে সম্যক সম্বোধিসত্ত্বের বৈশিষ্ট্য দেখা যায়। 

বোধিসত্ত্ব সাধনার সর্বোত্তম প্রক্রিয়া এটি। সর্বসত্তার কল্যাণব্রত নিয়ে বোধিচিত্ত সাধনার অনুসরণকারীকে সম্যক সম্বোধিসত্ত্ব বলে। তারা সাধনার পূর্ণতায় সম্যক সম্বুদ্ধ হন। যেমন- গৌতম বুদ্ধ একজন সম্যক সম্বুদ্ধ। সম্যক সম্বোধিসত্ত্বগণ সর্বজীবের মুক্তির মাধ্যমেই নিজের মুক্তির প্রত্যাশা করেন। এভাবেই তারা পারমী অনুশীলন করেন।

আবার সাধনাব্রতের উৎস বিচারেও বোধিসত্ত্বকে তিন ভাগে ভাগ করা যায়। কোন প্রেক্ষিতে কীভাবে বোধিচিত্ত বা বোধিসত্ত্ব সাধনার উৎসাহ জাগ্রত হলো সে উৎসের ভিত্তিতে বোধিসত্ত্বকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১. প্রজ্ঞাধিক বোধিসত্ত্ব, ২. শ্রদ্ধাধিক বোধিসত্ত্ব ও ৩. বীর্যাধিক বোধিসত্ত্ব।

4 views

Related Questions