1 Answers
উদ্দীপকে ও 'সেইদিন এই মাঠ' কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার সাদৃশ্য দেখা যায়।
পৃথিবীতে প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে চির প্রবহমান। প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না। অফুরন্ত সৌন্দর্য দিয়ে প্রকৃতি মানুষের স্বপ্ন ও কল্পনার পথ তৈরি করে। মানুষ স্বদেশের মাটি ও প্রকৃতির সঙ্গে চিরকাল থেকে যাওয়ার প্রত্যাশা করে।
উদ্দীপকের কবিতাংশে স্বদেশের রূপ-বৈচিত্র্যে কবির মুগ্ধতা প্রকাশ পেয়েছে। স্বদেশের গন্ধ তার মন ভরে থাকে। কবির মতোই সবার মনের অবস্থা। সবাই দেশের রূপ-সৌন্দর্যে মুগ্ধ। স্বদেশ প্রকৃতির সৌন্দর্যের বাইরে আর কারও কিছুরই প্রয়োজন নেই। উদ্দীপকে প্রতিফলিত স্বদেশের প্রতি কবির এই অনুরাগ 'সেইদিন এই মাঠ' কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কবির মুগ্ধতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। তাঁর মতে পৃথিবীতে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের স্বপ্নের মৃত্যু নেই। কবির স্বদেশ প্রকৃতির সৌন্দর্য চির প্রবহমান, চির অম্লান। তাই তার মনে হয় তিনি চলে গেলেও প্রকৃতির শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহ বন্ধ হবে না। এখানে তাঁর যে স্বদেশপ্রীতি প্রকাশ পেয়েছে তা উদ্দীপকের কবিতাংশের কবির স্বদেশপ্রীতি বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।