1 Answers

উদ্দীপকটি 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের মৃত্যুর অনিবার্যতা এবং প্রকৃতির সৌন্দর্যের চিরকালীনতা প্রকাশের দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মৃত্যুর মধ্য দিয়ে মানুষ হারিয়ে যায়।

প্রকৃতি হারায় না, প্রকৃতি অমর। প্রকৃতির সৌন্দর্যচেতনা চির প্রবহমান। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য ও আনন্দের কোনো শেষ নেই।

উদ্দীপকে মানুষের মৃত্যুর পর প্রকৃতির চির প্রবহমান থাকার কথা বলা হয়েছে। এখানে ব্যক্তি কবির মৃত্যুর পর আগের মতোই নদীর বয়ে চলা, সবুজ বৃক্ষের পাতা ঝরা, বৃষ্টিতে ফসলের মাঠ ভরে ওঠা, আকাশে লক্ষ্যহীন মেঘের উড়ে চলা প্রভৃতির অব্যাহত থাকার বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয় 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রতিফলিত মানুষের মৃত্যুর পর প্রকৃতির রূপ-বৈচিত্র্যের পরিবর্তন না হওয়ার বিষয়টিকে নির্দেশ করে। কবি বলেছেন যে, মরণশীল মানুষ মৃত্যুর মধ্য দিয়ে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে যাবে; অথচ প্রকৃতির সৌন্দর্য কখনো এতটুকু ম্লান হবে না। প্রকৃতি অনন্তকাল টিকে থাকবে। কারণ বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস- গন্ধ কখনই হারিয়ে ফেলবে না। প্রকৃতির চির প্রবহমানতার দিকটি উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতায় পরস্পর সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions