1 Answers

উদ্দীপকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মানবকল্যাণের জন্য মনুষ্যত্ববোধ অর্জনের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

মানুষের সবচেয়ে বড় অর্জন মনুষ্যত্ব। মানুষ শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করে প্রকৃত মানুষ হয়ে ওঠে। মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ দ্বারা সুন্দর ও সুশৃঙ্খল মানব সমাজ গড়ে ওঠে।

উদ্দীপকে মনুষ্যত্বহীন, হয়ে শুধু অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল হওয়াকে নিন্দা করা হয়েছে। কারণ মনুষ্যত্বকে বাদ দিয়ে মানবকল্যাণের লক্ষ্য অর্জন করা যায় না। এখানে মনুষ্যত্বের যে গুরুত্ব নির্দেশ করা হয়েছে তা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে প্রতিফলিত মনুষ্যত্বের গুরুত্বের বিবেচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক প্রবন্ধে বলেছেন যে, শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি বা মনুষ্যত্ব অর্জন। করা। শিক্ষা মানুষের মানবিক বোধগুলোকে জাগিয়ে তোলে। মনুষ্যত্ববোধ জাগ্রত না হলে মানুষের শিক্ষা পরিপূর্ণ হয় না। উদ্দীপকেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে মানবকল্যাণ সাধিত হয় না। মনুষ্যত্বহীন লোকের দ্বারা মানবকল্যাণের রূপ অত্যন্ত কুৎসিত হয়। তাকে প্রকৃত মানবকল্যাণ বলা যায় না।

7 views

Related Questions