উদ্দীপকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনুষ্যত্ব লাভের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
শিক্ষা মানুষকে মুক্তির সন্ধান দেয়। শিক্ষার মাধ্যমে মানুষ সংকীর্ণতার গণ্ডি অতিক্রম করে বৃহতের দিকে যাত্রা করে। শিক্ষা মানুষের মনকে আলোকিত করে। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ করে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে।
উদ্দীপকে ভালো-মন্দের আলোচনায় জ্ঞানের প্রাচুর্যকে সভ্য জাতির মনাদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। এখানে মানুষের ধর্মজ্ঞান ও জ্ঞানের শক্তির পরিচয় দেওয়া হয়েছে। এ বিষয়টি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মানুষের জ্ঞান ও মনুষ্যত্ব লাভের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শিক্ষা মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করায়। জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের উপায় হলো শিক্ষা। এই উত্তরণের মধ্যেই সভ্যতার অগ্রযাত্রা সাধিত হয়। আর যারা তা পারে না তারা সেই অগ্রযাত্রায় শামিল হতে পারে না। এ বিষয়টির ব্যাখ্যাই উদ্দীপকে তুলে ধরা হয়েছে।