1 Answers

উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আফগানিস্তানের বর্ণনার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

অজানাকে জানার কৌতূহল মানুষের চিরন্তন। এ কৌতূহল মেটানোর জন্য মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। ভ্রমণ করে বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে।

উদ্দীপকে একজন ভ্রমণকারীর 'বেলার-বে' নামক প্রাসাদ পরিদর্শনের অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। তাঁর বর্ণনায় জানা যায়, এ প্রাসাদের নির্মাতা সুলতান আবদুল আজীজ। ১৮৬৫ সালে নির্মিত বসফরাসের পাড়ের এই প্রাসাদে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ তাঁর অন্তিম দিনগুলি শান্তিতে অতিবাহিত করেছিলেন। উদ্দীপকের বেলার-বে প্রাসাদের এ বর্ণনাটি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আফগানিস্তানের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, খাদ্য ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। কাবুলের সন্নিকটের খাজামোল্লা গ্রামে লেখকের দেখভালের দায়িত্বে নিয়োজিত আবদুর রহমানের বর্ণনায় সেই দেশের বৈচিত্র্যময়তা প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকের বে-প্রাসাদের সৌন্দর্যকে নির্দেশ করেছে।

5 views

Related Questions